খবরঃ
http://www.prothom-alo.com/detail/date/2011-09-05/news/182982
প্রতিক্রিয়াঃ
এক কেজি ধারণক্ষমতার তাকে যদি তিন কেজি বই রাখা হয় তাহলে কি ঘটবে? পাচ টন ধারণক্ষমতার ট্রাকে পনের টন মালামাল উঠালে কি ঘটনা ঘটবে? সেটা নিশ্চয়ই সবাই আন্দাজ করতে পারেন।
তাহলে যে হাসপাতালের ১০০০ রোগীকে চিকিৎসা দেয়ার ব্যাবস্থা, ঔষধ পত্র ও লোকবল আছে সেখানে প্রতিদিন ৩০০০ এরও বেশী রোগীর চিকিৎসা দিতে গেলে সেই প্রতিষ্ঠানের কোমর ভেঙ্গে যাওয়া কি অস্বাভাবিক?
মূল সমস্যায় না গিয়ে অহেতুক বাজে বকা আমাদের জাতীয় চরিত্রে পরিনত হয়েছে। মূল সমস্যা নিয়ে কথা বলুন। এই রোগীকে ফরিদপুর থেকে ঢাকায় কেন আসতে হলো? ফরিদপুরে কেন সে চিকিৎসা পেল না? ফরিদপুরে কেন এইসব রোগীর চিকিৎসা ব্যাবস্থা নেই? সেতো আসার পথেই মারা যেতে পারতো।
এসব প্রশ্নের উত্তর প্রয়োজন। এসব সমস্যার সমাধান প্রয়োজন। সারা বাংলাদেশের দুর্ঘটনায় আক্রান্ত রোগীর অন্যতম এবং বলতে গেলে একমাত্র সরকারী চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিক্যাল কলেজ। একটি ঢাকা মেডিক্যালের পক্ষে সমগ্র বাংলাদেশে চিকিৎসা দেয়া কি সম্ভব।
কাজেই সমস্যার কথা কম বলে সমাধানের জন্য সরকার বা মন্ত্রনালয়কে চাপ দিন। ঢাকার বাইরে মেডিক্যাল কলেজগুলোর মান উন্নয়ন সহ নতুন চিকিৎসা প্রতিষ্ঠান স্থাপন করার জন্য সরকারকে উদ্বুদ্ধ করুন। বেশ কয়েক বছর ধরেই ট্রমা সেন্টারের কথা শোনা যাচ্ছে, কিন্তু কার্যকর বাস্তবায়ন হচ্ছে না। দুর্ঘটনায় বিখ্যাত কারো মৃত্যু হলেই ট্রমা সেন্টারের কথা কিছুদিন শোনা যায়, তারপর আবার সেই পুরানো গল্প। দুর্ঘটনা প্রবণ এলাকা সহ সকল মহাসড়কে ট্রমা সেন্টার স্থাপন এখন সময়ের দাবী।